Friday, June 26, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দল। এদিন ফাইনালে সুনীল ছেত্রীর দল হারাল নেপালকে। ম‍্যাচের ফলাফল ৩-০। ভারতের হয়ে গোল গুলি করেন সুনীল ছেত্রী, সুরেশ সিং ওয়াংঝাম, সাহাল আব্দুল সামাদ।

২) পিছল কলকাতা লিগের ফাইনাল। ১৮ অক্টোবরের জায়গায় ১৮ নভেম্বর হবে কলকাতা লিগের ফাইনাল। এমনটাই জানাল আইএফএ।

৩) ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পযর্ন্ত সরকারিভাবে কিছু না বললেও আগামী দু’বছরের জন‍্য ভারতীয় ক্রিকেট দলের হ‍্যেড কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। ২০২৩ পযর্ন্ত বিরাট, রোহিতদের দায়িত্ব নিতে চলেছে বলে সূত্রের খবর।

৪) প্রথম প্রস্তুতি ম‍্যাচের পর দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচেও জয় পেল এসসি ইস্টবেঙ্গল। শনিবার সকালে সালগাওকার এফসিকে  ২-০ গোলে হারাল মানোলো ডিয়াজের দল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন আমির দেরভিসেভিচ এবং সৌরভ দাস।

৫) মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সৌরাষ্ট্রের রঞ্জিজয়ী ক্রিকেটার অভি বরট। গত বছর প্রথম বারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

advt 19

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...