Saturday, April 4, 2026

রাজ-শিল্পার বিরুদ্ধে এফআইআর শার্লিনের, পাল্টা আইনি পদক্ষেপ কুন্দ্রা দম্পতির  

Date:

Share post:

তার উপরে যৌন এবং মানসিক নির্যাতন করা হয়েছে। এই অভিযোগ এনে রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী -মডেল শার্লিন চোপড়া। এর আগেও রাজ কুন্দ্রার পর্ন ভিডিও তৈরি করা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন শার্লিন। ১৪ অক্টোবর ফের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ আর শিল্পার বিরুদ্ধে যৌন এবং মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি। সংবাদ সংস্থাকে শার্লিন চোপড়া বলেছেন, “যৌন নিগ্রহ, প্রতারণা ও অপরাধমূলক কাজকর্মের জেরে রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি আমি।

 

এদিকে শার্লিনের এই সাক্ষাৎকারের আগেই আইনজীবীদের মারফত একটি আইনি বিবৃতি দিয়েছিলেন রাজ-শিল্পা। জনসমক্ষে শার্লিন তাঁদের বিরুদ্ধে কিছু বললে তাকে ‘মানহানি’ হিসেবে ধরা হবে বলে দাবি করেছেন তারকা দম্পতি। পর্ন-কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনতে বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠক ডাকেন শার্লিন। এই পদক্ষেপের সমালোচনা করে রাজ-শিল্পার আইনজীবীরা দাবি করেন, “সাংবাদিক বৈঠক ডেকে নিঃসন্দেহে আদালতের নির্দেশের অবমাননা করেছেন শার্লিন। তিনি প্রকাশ্যে যা-ই বলবেন, তার জন্য তাঁকে আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। ফলে খুব শীঘ্রই শারলিন চোপড়াকে আইনি জটিলতায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে

advt 19

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...