Thursday, June 25, 2026

কোচ পদের জন‍্য আবেদনপত্র চাইল বিসিসিআই, আবেদনপত্র চাওয়া হল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদেরও

Date:

Share post:

ভারতীয় দলের( India team) কোচ পদের জন‍্য আবেদনপত্র চাইল বিসিসিআই( bcci)। শুধু প্রধান কোচ নয়, বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয় সব বিভাগের জন্যই কোচ চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানও চাইছে বিসিসিআই।

রবিবার শুধু ভারতীয় দলের কোচ নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের জন্যও আবেদনপত্র চেয়েছে বিসিসিআই। এই মুহূর্তে জাতীয় অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। কিছু মাস আগেই সেই পদে দ্বিতীয় বারের জন্য যোগ দিয়েছিলেন তিনি। রবিবার সেই পদের আবেদনপত্র চাওয়ায় এক প্রকার নিশ্চিত জাতীয় অ‍্যাকাডেমির দায়িত্ব ছাড়তে চলেছেন দ্রাবিড়। আর সে ক্ষেত্রে তাঁর ভারতীয় কোচ হতে কোনও বাধা রইল না দ‍্যা ওয়‍্যালের।

এদিকে ২৬ অক্টোবর বিকেল ৫টা অবধি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। নিয়ম অনুযায়ী দ্রাবিড়কেও আবেদনপত্র জমা দিতে হবে। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং এবং জাতীয় অ্যাকাডেমির প্রধানের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩ নভেম্বর বিকেল ৫ টা অবধি।

আরও পড়ুন:ধোনিকে ধরে রাখার জন্য প্রথমেই রিটেনশন কার্ড ব্যবহার করবে সিএসকে, জানালেন এক কর্তা

advt 19

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...