Thursday, June 25, 2026

নতুন মুখকে প্রাধান্য: উপনির্বাচন মিটলেই নয়া রাজ্য কমিটি ঘোষণার পথে বিজেপি

Date:

Share post:

পুজোর ঠিক আগে রাজ্যসভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে(Dilip Ghosh) সরিয়ে সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) দায়িত্বে আনা হয়েছিল। এবার সংগঠনকে মজবুত করতে নয়া রাজ্য কমিটি ঘোষণা পথে বিজেপি(BJP)। চার কেন্দ্রের উপনির্বাচন পর্ব মিটলেই এই কমিটি ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রে খবর, নয়া কমিটিতে অধিকাংশ তরুণ মুখই জায়গা পেতে চলেছেন সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে। দক্ষিণবঙ্গের কমপক্ষে পাঁচ থেকে ছয়টি জেলার সভাপতি বদল নিয়েও আলোচনা চলছে বলে খবর।

বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে যে সমস্ত কেন্দ্রগুলিতে দলের ফল অত্যন্ত খারাপ হয়েছে সেই সমস্ত জায়গায় সংগঠনকে ঢেলে সাজানো হবে। পুজোর মরসুম মেটার পর ইতিমধ্যেই নতুন কমিটি গঠনের আভাস দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফলে অনুমান করা হচ্ছে, কালীপুজো ভাইফোঁটা শেষ হওয়ার পর এই কমিটি গঠন করা হবে। এদিকে আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন। এই উপ নির্বাচনের আগে কোনভাবেই নয়া কমিটি গড়তে চাইছে না দল। শীর্ষ নেতৃত্বের আশঙ্কা এতে দলের লাভ হওয়ার চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। নির্বাচনের আগে নেতৃত্বের পরিবর্তন আনলে বাড়তে পারে দলীয় কোন্দল। পাশাপাশি আরও জানা যাচ্ছে, সাধারণত রাজ্য সভাপতি পর রাজ্য সাধারণ সম্পাদক পদটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পদে ৫ জনকে রাখা হয়। এবার সেখানে দুই থেকে তিনটি নতুন মুখ আসতে পারে। রাজ্য সম্পাদক পদে আনা হতে পারে একাধিক নতুন মুখ।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, নতুন এই কমিটিতে উত্তরবঙ্গের একাধিক জন দায়িত্ব পেতে পারেন। সহ-সভাপতি পদে নতুন মুখ জায়গা পেতে চলেছেন। জানা যাচ্ছে, মূলত নির্বাচনের পারফর্মেন্সের ভিত্তিতে গড়া হবে এই কমিটি। কাদা কাদা বাদ পড়বে সে বিষয়ে ইতিমধ্যে শেষ করে আলোচনা হয়ে গিয়েছে। উপনির্বাচন মেটার পর চূড়ান্ত অনুমোদনের জন্য সমস্ত নাম পাঠানো হবে দিল্লিতে। এই তালিকায় দলের একাধিক বিধায়কের নাম রাখা হবে বলে জানা যাচ্ছে।

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...