Saturday, June 20, 2026

ত্রিপুরার স্কুলে এবার বাধ্যতামূলকভাবে পড়ুয়াদের পড়তে হবে বিপ্লব দেবের লেখা বই

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের(Biplab Deb) লেখা বই এবার বাধ্যতামূলকভাবে পড়তে হবে স্কুল পড়ুয়াদের। ত্রিপুরা সরকার সূত্রে খবর এমনই। আগামী শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণির সিলেবাস অন্তর্ভুক্ত হতে চলেছে গেরুয়া রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর(chief minister) লেখা বই। শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সীলমোহর পড়তে চলেছে।

২০১৯ সালে প্রকাশিত হয় বিপ্লব দেবের লেখা বই ‘আধুনিক ত্রিপুরার শিল্পকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য।’ বইটির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে বইটি হিন্দিতে প্রকাশিত হয়। পরে তা বাংলায় অনুবাদ করে প্রকাশিত হয়। এরপর পাঠ্যক্রমে বইটির প্রথম অধ্যায় অন্তর্ভুক্ত করার দাবি তোলে বিবেকানন্দ বিচার মঞ্চ নামের একটি সংগঠন। জানা যায়, অরাজনৈতিক মোড়ক থাকলেও আদতে এই সংগঠন বিজেপিরই। ফলস্বরূপ গেরুয়াকরণের পথে হেঁটে বইটি পাঠ্যক্রমে ঢোকাতে চাইছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, আধুনিক ত্রিপুরার ইতিহাসের বর্ণনা করা হয়েছে ওই বইতে। সেই সময় ত্রিপুরার শাসন ব্যবস্থার সঙ্গে মোদী সরকারের সাদৃশ্যের কথাও উল্লেখ করা হয়েছে ওই অধ্যায়ে। পর্যবেক্ষকদের মতে, জনজাতি অংশের মধ্যে মহারাজ বীরবিক্রম ও ত্রিপুরার রাজ পরিবারের ব্যাপারে আবেগ রয়েছে।

তবে বিপ্লব দেবের বই স্কুলের পাঠক্রমে ঢোকানোর ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘বিপ্লব দেব বই লিখেছেন এটাই একটা মজার কথা। ফলে বোঝাই যাচ্ছে, ওই বইতে হয় লেখা থাকবে মহাভারতের সময়ে ইন্টারনেটের ইতিহাস নয় জলে নামার পর হাঁসের অক্সিজেন ত্যাগ করার মতো বিজ্ঞান।’

advt 19

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...