Saturday, June 20, 2026

বিজেপি শাসিত ভোপালে হিন্দু যুবকের বাইকে ভ্রমণের অপরাধে তরুণীকে বোরখা খুলতে বাধ্য করা হল!

Date:

Share post:

বাইকে চড়ে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎই তাকে ঘিরে ধরে একদল যুবক। তারপর বাধ্য করা হয় তরুণীকে বোরখা খুলতে। তার অপরাধ? তিনি যার বাইকে করে বেরিয়েছিলেন , তিনি হিন্দু। আর তাই বিজেপিশাসিত ভোপালে এমন ন্যাক্করজনক ঘটনার মুখোমুখি হতে হয় ওই তরুণীকে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠেছে।

শনিবার ভোপালের ইসলাম নগর এলাকায় এক দল যুবক বাইকটির পথ আটকে দাঁড়ায়। এরপরই সেই তরুণ ও তরুণীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তরুণীকে বোরখা খুলতে বাধ্য করে ওই যুবকের দল।

আরও পড়ুন- ত্রিপুরার স্কুলে এবার বাধ্যতামূলকভাবে পড়ুয়াদের পড়তে হবে বিপ্লব দেবের লেখা বই

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে,পথ আটকে দাঁড়িয়ে থাকা যুবকদের দাবি যে তরুণের সঙ্গে তরুণী যাচ্ছিলেন তিনি এক জন হিন্দু। তাই তাঁকে বোরখা খুলতে হবে। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তরুণীকে বোরখা খুলতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তুভাইরাল ভিডিওটি দেখে অভিযুক্ত যুবদকদের আটক করা হয়েছে।

advt 19

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...