Thursday, March 19, 2026

সাফ চ‍্যাম্পিয়ন হওয়ার পরই পরবর্তী লক্ষ‍্য কথা জানালেন সুনীল ছেত্রী

Date:

Share post:

যাবতীয় সমালোচনার জবাব দিয়ে সাফ কাপের ( SAFF CUP) ফাইনালে নেপালকে( Nepal) হারিয়ে অষ্টমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ( India)। ম‍্যাচে গোল করছেন, গোলের সংখ্যায় ছুয়েছেন লিয়োনেল মেসিকেও। কিন্তু এত কিছুর পরও বাড়তি উচ্ছাস দেখাতে নারাজ ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বরং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করাই লক্ষ‍্য সুনীলের গলায়। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

সুনীল বলেন,” এ বারের সাফ জয়ের তাৎপর্যই আলাদা। প্রথম দু’টি ম্যাচ আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। প্রত্যাশা অনুযায়ী শুরু করতে না পারলেও শেষটা দুর্দান্ত হয়েছে। দলের প্রত্যেকের জন্য আমি গর্বিত। তবে এখনেই শেষ না। আমাদের লক্ষ‍্য ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা।”

আরেক ফুটবলার প্রীতম কোটাল বলেন,”সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ট্রফি জিতবে, এটাই তো স্বাভাবিক। এর জন্য বাঁধনহারা উৎসবে মেতে ওঠার কোনও কারণ নেই। প্রতিযোগিতার শুরুটা আমাদের ভাল না হলেও ঠিক সময়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি।”

আরও পড়ুন:ফেরালেন প্রস্তাব, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিতে নারাজ লক্ষণ

advt 19

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...