Saturday, March 14, 2026

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, লকগেট খোলার সিদ্ধান্তে দুর্যোগ বাড়ার আশঙ্কা

Date:

Share post:

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। সোমবার পর্যন্ত নিম্নচাপের বৃষ্টিতে কোথাও জমে রয়েছে জল, কোথাও নেমেছে ধস। কেরলে ইতিমধ্যেই ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বন্যার জলে ধস নেমে মারা গিয়েছেন অধিকাংশ মানুষ। নিখোঁজ বহু।  এই পরিস্থিতিতে দু’টি বড় নদীবাঁধের লকগেট খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেরল প্রশাসন। এর জেরে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:আজও বৃষ্টির হাত থেকে রেহাই নেই, রাজ্যজুড়ে জারি হলুদ সতর্কতা

সোমবার কেরলের জলমন্ত্রী রসি অগাস্টিন জানিয়েছিলেন, ইদ্দুকি বাঁধের জলস্তর যে কোনও মুহূর্তে বিপদসীমা পেরিয়ে যাবে। বাঁধের জলস্তর সোমবার সকাল ৭টায় ছিল বিপদসীমার মাত্র দু’ফুট নীচে। মঙ্গলবার সেই সীমা পেরিয়ে যায়। তিনি এদিন জানান,  ‘‘বাড়তে থাকা জলস্তর বড় বিপদ ডেকে আনতে পারে। তাই ইদ্দুকির দু’টি গেট ৫০ সেন্টিমিটার করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার করে জল বেরিয়ে যাবে।’’ এর্নাকুলামের জেলাশাসক জাফর মালিক জানিয়েছেন, ইদামালায়ার বাঁধটিরও দু’টি শাটার ৮০ সেন্টিমিটার করে খুলে দেওয়া হবে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্তে উদ্বেগ বাড়ছে রাজ্যে। যদিও পিনারাই বিজয়ন সরকার জানিয়েছেন, রাজ্যবাসীর কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে  রাজ্যের অধিকাংশ জেলা যেখানে প্লাবিত সেখানে বাঁধের জল ছাড়লে বিপদ আরও বাড়তে পারে।

advt 19

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...