Wednesday, June 24, 2026

আজও বৃষ্টির হাত থেকে রেহাই নেই, রাজ্যজুড়ে জারি হলুদ সতর্কতা

Date:

Share post:

রাতভর অবিরাম বৃষ্টিতে ফের নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবারও করভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখভার। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, লক্ষ্মীপুজো অর্থাৎ বুধবার অবধি আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে।এছাড়াও হলুদ সতর্কতা জারি রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। অন্যদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায়।
প্রবল বর্ষণের জেরে বাড়তে পারে নদী বা সমুদ্রের জলস্তর। যে কারণে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী সহ গোসাবা নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী এই মুহূর্তে গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদেরকে দ্রুত ফিরে আসারও নির্দেশ দেওয়া হচ্ছে।
পাশাপাশি, সাধারণ মানুষের উদ্দেশেও প্রশাসনের পক্ষ থেকে চলছে সতর্কতামূলক প্রচার। নিচু জায়গা ছেড়ে সবাইকে উঁচু জায়গায় উঠে যাওয়ার জন্য বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, তাজপুর, মন্দারমনি, জ্যামড়া, শ্যামপুরের মতো নিচু জায়গাগুলো থেকে আপৎকালীন ভিত্তিতে যাতে গ্রামবাসীদের সরানো যায় তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। রামনগর ১, ২ ও খেজুরি ২ ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। পঞ্চায়েতের তরফে এলাকা ভিত্তিক ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

advt 19

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...