Thursday, March 19, 2026

প্রবল বর্ষণে উত্তরাখণ্ডে আটকে হুগলির ১২পর্যটক, কীভাবে রাত কাটছে?

Date:

Share post:

পুজোর ছুটিতে কেদারনাথ বেড়াতে গিয়েছেন কোন্নগর ও হিন্দমোটরের ৪টি পরিবারের ১২ জন সদস্য। কিন্তু অত্যাধিক বৃষ্টির জেরে কেদারনাথে (Kedarnath) আটক পড়েছেন তাঁরা। রাত কাটছে বাসে শুয়ে। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন পর্যটকরা।

হিন্দমোটর (Hindmotor) ভদ্রকালীর দুটি পরিবার ও কোন্নগর মাস্টার পাড়ার দুটি পরিবার গিয়েছে উত্তরাখণ্ড (Uttarakhand) বেড়াতে। অত্যাধিক বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য। জায়গায় জায়গায় ধস নেমেছে। বন্ধ কেদারনাথের রাস্তা। এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছে এই ৪ পরিবার। প্রশাসনের কাছে ফেরানোর ব্যবস্থার আর্জি জানিয়েছেন বাংলার পর্যটকরা। মহাষ্টমীর সকালে হাওড়া থেকে হরিদ্বার স্পেশাল ট্রেনে করে হরিদ্বার পৌঁছন তাঁরা। পরেরদিন সীতাপুর ঘুরে সোমবার বদ্রীনাথ যাওয়ার পথে ধসে আটকে পড়েন কোন্নগর ও হিন্দমোটরের ১২ জন বাসিন্দা। দেবাঞ্জন পাঠক, দেবাশিস দাস, সুখেন্দু দাস ও দেবায়ন টুনির পরিবার বদ্রীনাথ যাওয়ার পথে পাহাড়ে জোশিমঠে আটকে পড়েন। তিন দিন ধরে ইলেকট্রিক নেই। হোটেলে জায়গা না পেয়ে বাসে ঘুমাচ্ছেন বলে জানান তাঁরা। এখন সরকারি সাহায্যের আশায় বাংলার পর্যটকরা।

advt 19

 

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...