Wednesday, June 24, 2026

সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের, শোকস্তব্ধ পরিবার

Date:

Share post:

সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের। দু’দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় দেবরাজ রায়ের (Debraj Roy)। এরপর তাঁকে প্রথমে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষপর্যন্ত ভর্তি করা হয় সিকিমের মনিপালের একটি বেসরকারি হাসপাতালে। তারপরই মৃত্যু হয় তাঁর। শোকস্তব্ধ গোটা পরিবার।

প্রতিবছরই সপরিবারে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন মালদহের (Maldah) ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লির বাসিন্দা দেবরাজ রায়। স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি। দেবরাজের বন্ধু বিশ্বজিৎ ঝাঁ জানিয়েছেন, প্রতিবছরই বাড়ির সদস্যদের নিয়ে ঘুরতে যেতেন দেবরাজ। এবারের সিকিম গিয়েছিলেন। ১৭ অক্টোবর মালদহ থেকে সিকিমের আরিটারে পৌঁছন ২০ জন। তারপরে দু’দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ পড়েন দেবরাজ। সিকিমের মনিপালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-বন্ধ বাংলাদেশ ইসকনের টুইটার অ্যাকাউন্ট, বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি

সিকিমে তাঁর মৃত্যুর পর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কীভাবে তাঁর দেহ নিয়ে আসা হবে মালদহের বাড়িতে। অবিরাম বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এমনকি সিকিম ও কালিম্পংয়ের সঙ্গেও যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছে।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...