Thursday, March 19, 2026

নাম বদলে যাচ্ছে ফেসবুকের?

Date:

Share post:

নাম বদলে যাচ্ছে ফেসবুকের (Facebook) । তবে নামবদল কবে হবে ? কী নাম হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ২৮ অক্টোবর সংস্থার একটি কনফারেন্স রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী, সেই বৈঠকেই নতুন নামের বিষয়ে আলোচনা করবেন ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। কিন্তু কেন হঠাৎ এই নাম বদল ? ফেসবুক নামক এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের

প্রতিষ্ঠাতা ও কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg, CEO of Faceebook) জানিয়েছেন , ফেসবুক নামে শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social Media Platform) নিয়ে সংস্থার যাত্রা শুরু হলেও বর্তমানে এই সংস্থার অধীনে রয়েছে একাধিক প্ল্যাটফর্ম। সে জন্যই সম্ভবত এবার নতুন নামে আত্মপ্রকাশ করার কথা ভাবছে ফেসবুক। চিফ এক্সিকিউটিভ অফিসার তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে সংস্থার নাম বদলালেও সম্ভবত ফেসবুক অ্যাপের নাম বদলাবে না। নতুন যে নামে সংস্থা আত্মপ্রকাশ করবে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক। মনে করা হচ্ছে, সংস্থার অধীনে যেহেতু এখন যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই সংস্থার নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয় বলেই মনে করছেন উচ্চপদস্থ কর্তারা। ঠিক যেমন গুগলের ক্ষেত্রে মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সে ভাবেই নাম বদলাতে চাইছে ফেসবুক।

advt 19

 

 

spot_img

Related articles

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...