Wednesday, June 24, 2026

জট কেটেছে আরজিকরে, জুনিয়র চিকিৎসকরা প্রত্যেকেই কাজে যোগ দিয়েছেন

Date:

Share post:

জটিলতা মিটে গিয়েছে আরজিকর (RG Kar Medical College & Hospital ) হাসপাতালে। ফলে গত কয়েক দিন ধরে চলা অচলাবস্থার অবসান হলো এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা (PGT Doctor) কাজে যোগ দিতে শুরু করেছেন। গতকালই তিনটি বিভাগে কাজে যোগ দিয়েছিলেন তাঁরা। বুধবার আরও একটি বিভাগে যোগ দিয়েছেন সেই চিকিৎসকেরা। এ দিকে বুধবার সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন মেন্টর কমিটির সদস্যরা। এ দিন তাঁরা পড়ুয়াদের অনশন মঞ্চে যাবেন বলেও জানিয়েছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার বিকেলে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক বিভাগে ১০০ শতাংশ পিজিটি জয়েন করেছেন। এখন ৬৫ জন রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। ২৫০০ জন বর্হিবিভাগে পরিষেবা নিয়েছেন। বুধবার থেকে স্ত্রীরোগ বিভাগের পিজিটিরাও অনেকে যোগ দিয়েছেন কাজে।

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...