Thursday, March 19, 2026

কোচবিহারের আলতাপ মিঞার পরিবার এখনো মদনমোহনের রাসচক্রের ঐতিহ্য বহন করে চলেছেন

Date:

Share post:

বংশ পরম্পরায় দিয়ে চলেছেন সম্প্রীতির বার্তা৷ লক্ষ্মী পূর্নিমায় শুরু হয় রাসচক্র বানানোর কাজ। চলে রাসপূর্ণিমা পর্যন্ত। এক মুসলিম পরিবারের হাতে তৈরি হয়ে আসছে কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদনমোহন ঠাকুরের এই রাসচক্র৷ এই রাসচক্র শুরু হয় রাসযাত্রায়। তিন প্রজন্ম ধরে রাজআমলের এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে কোচবিহারের গুড়িয়াহাটি গ্রামের আলতাপ মিঞার পরিবার।

 

কোচবিহারের গুড়িয়াহাটি গ্রামের তোর্সা নদীর বাঁধের পাড়ে থাকেন আলতাপ মিঞা৷ দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে আনন্দময়ী ধর্মশালাতে অস্থায়ী চাকুরি করেন৷ তবে লক্ষ্মীপূজো থেকে রাসপূর্নিমা পর্যন্ত তার একমাস ছুটি। কারন এই এক মাসে তিনি তৈরি করেন রাসচক্র৷ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ১৮৯০ সালে মদনমোহন ঠাকুরের রাসযাত্রা বড় আকারে শুরু হয়। তবে কথিত আছে রাজবাড়ি যখন ভেটাগুড়িতে ছিল তখন থেকেই রাস উৎসব হত। জানা গেছে কোচবিহারের মহারাজারা সব ধর্মের মানুষকে ভালোবাসতেন। তাই সম্প্রীতির বার্তা দিতে মুসলিম পরিবারকে দায়িত্ব দিয়েছিলেন রাসচক্র বানানোর জন্য। রাজ আমলে এই মুসলিম পরিবারের পানমামুদ মিঞা প্রথম রাসচক্র বানান। যা দেখতে অনেকটা তাজিয়ার মত। তাতে মুসলিম ঘরানার নক্সা তোলা হয় কাগজ কেটে। তাতে লাগানো হয় হিন্দুদের দেবদেবীর ছবি। সম্প্রীতির বার্তা দিতে রাজআমল থেকে রাসউতসবের রাসচক্র তৈরি করে মুসলিম পরিবার। এরপর আজিজ মিঞা রাসচক্র বানাতেন। এখন প্রায় তিরিশ বছর থেকে রাসচক্র বানাচ্ছেন তার ছেলে আলতাপ মিঞা। আলতাপ মিঞা বলে ন এই রাসচক্র বানানো বিরাট অনুভূতি তার কাছে। তার অবর্তমানে তার ছেলে বানাবে এই রাসচক্র। রাজআমলের এই ধারা এগিয়ে নিয়ে যাবে তাদের পরিবার। বার্তা দেবেন সম্প্রীতির।

advt 19

 

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...