Monday, April 6, 2026

লক্ষ্মী পুজোর দিন টোটো-লরি মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

Date:

Share post:

উৎসবের মরশুমে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ, লক্ষ্মী পুজোর দিন ভর দুপুরে পূর্ব বর্ধমানের গঞ্জ এলাকায়, বর্ধমান-কালনা রোডে টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। লক্ষ্মী পুজোর দিনে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

জানা গিয়েছে, শক্তিগড়় থানার গঞ্জ এলাকা থেকে টোটো নিয়ে বেরিয়ে ছিলেন চার বন্ধু। বর্ধমান-কালনা রোড ধরে বর্ধমানের দিয়ে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎ নিয়ন্ত্রণ হারান টোটোর চালক। প্রথমে রাস্তায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে টোটোটির। ঠিক তখনই উল্টো দিক থেকে প্রবল গতিতে আসা লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। টোটোটি দুমড়ে মুছড়ে যায়। লরির চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার বন্ধুর।

আরও পড়ুন-বন্ধ বাংলাদেশ ইসকনের টুইটার অ্যাকাউন্ট, বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শক্তিগড় থানার পুলিশ। চারজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর দেওয়া হয় মৃতদের পরিবারের লোকেদের।

advt 19

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...