Saturday, April 4, 2026

ছেলের জন্য নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে শাহরুখ

Date:

Share post:

বুধবারও মাদক কাণ্ডে (Drug) ধৃত শাহরুখ-পুত্র (Shahrukh Khan) আরিয়ান খান (Arian Khan) জামিন পেল না। মুম্বইয়ের বিশেষ আদালত আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয়। তাই ছেলের জন্য এবার নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন বাবা শাহরুখ খান। এদিন শুধু শাহরুখপুত্র আরিয়ান খানেরই নয় জামিনের আবেদন খারিজ হয়ে গেছে তার দুই সঙ্গী অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টেরও । এদিকে আরিয়ানের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই। তিনি জানান, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হবে। অমিতের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি।’’

অন্য দিকে, আরবাজের আইনজীবী আলি কাসিফ জানিয়েছেন যে তাঁরাও বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুনমুন ধমেচার আইনজীবী ও সম্ভবত উচ্চ আদালতে আপিল করতে চলেছেন।

advt 19

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...