Wednesday, June 24, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইংল্যান্ডের পর এ বার অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও অনায়াসে জয় পেল ভারত। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ৯ উইকেটে।

২) টি-২০ বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই বল করার জন্য তৈরি হয়ে যাবেন হার্দিক পান্ডিয়া। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচে এমনটাই জানালেন রোহিত শর্মা।

৩) ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর প্রথম বার বল করতে দেখা গেল বিরাট কোহলিকে। এদিকে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটের জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যায় রোহিত শর্মাকে।

৪) টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। গোড়ালির চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন।

৫) ডেনমার্ক ওপেন থেকে এ বারের মতো বিদায় নিলেন সাইনা নেহওয়াল। বুধবার প্রথম রাউন্ডে সাইনা হারলেন জাপানের আয়া ওহোরির কাছে। ম্যাচের ফলাফল ২১-১৬, ২১-১৪।

৬) অষ্টম আইএসএলে যাত্রা শুরু করার আগে স্বস্তিতে লাল-হলুদের নতুন কোচ ম্যানুয়েল দিয়াজ। বুধবার গোয়ায় তৃতীয় প্রস্তুতি ম্যাচে তারা হারালেন আই লিগ চ্যাম্পিয়ন গোকুলম এফসিকে। ম‍্যাচের ফলাফল  ২-১।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

advt 19

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...