Wednesday, June 3, 2026

বাপ্পি লাহিড়ীর বাড়ির লক্ষ্মীপুজোতে তারকা সমাবেশ

Date:

Share post:

শারদীয়ার গন্ধ মেখে ধনদেবীর আরাধনা বাংলা জুড়ে। বাংলার বাইরেও যেখানে প্রবাসী বাঙালিরা রয়েছেন, লক্ষ্মীর আরাধনা হয়েছে সেখানেও। আরব সাগরের তীরে বলিউডে রয়েছেন বাংলার গর্ব সুরকার-গীতিকার- সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। তাঁর বাড়িতে মহাসমারোহে হল লক্ষ্মীপুজো। বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজো বলে কথা, তারকা সমাবেশ হবে সে তো জানা কথাই। আর বাপ্পি লাহিড়ী ছিলেন মধ্য মণি।

করোনাকালে গতবছর দেশে আসতে পারেননি বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী (Bappa Lahiri)। এবার তিনি এসেছেন পুজোয়। রয়েছেন কন্যা রেমা লাহিড়ী। নাতি রেবো। তার গানের অ্যালবাম রিলিজ করেছে এ বছর। সব মিলিয়ে জমজমাট ছিল এবারের লক্ষ্মীপুজো ভোগ রান্না করেছেন তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ী। নিজেই সমস্ত পুজোর তদারকি করেন তিনি। হাত লাগান কন্যা রেমা। হোম করেন বাপ্পা লাহিড়ী। ভোগ ছাড়াও ছিল অন্যান্য খাবারের আয়োজন।

পুজোতে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক অমিত কুমার, দেবু মুখোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, সোমু মিত্র, স্বামী-সন্তানসহ পূজা বন্দ্যোপাধ্যায়, লালিত পণ্ডিত-সহ অনেক সেলেবই।

আরও পড়ুন- ফুলেফেঁপে উঠেছে তিস্তা, জলবন্দি ১০ হাজার পরিবার 

advt 19

 

 

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...