Wednesday, June 24, 2026

ভোটদানের নিরিখে জোর টক্কর বাংলা বনাম গোয়ার, তথ্য প্রকাশে দেরি কমিশনের 

Date:

Share post:

সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রতি দু ঘণ্টা অন্তর ভট শতাংশের তথ্য প্রকাশ করার কথা। কিন্তু তৃতীয় দফার শুরু থেকেই দেখা যাচ্ছে নির্বাচন কমিশন অনেক দেরিতে এই সংক্রান্ত পরিসংখ্যান জানাচ্ছে। এরপরই তথ্যের অসঙ্গতির প্রসঙ্গ তুলে টোপ দেখেছেন বিরোধীরা।কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভোটদানের নিরিখে শীর্ষে রয়েছে বাংলা। লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় বাংলার ৪ লোকসভা কেন্দ্রের পাশাপাশি বিধানসভা উপনির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে। সকাল ১১টা পর্যন্ত ভগবানগোলায় ২৯.৩৯ শতাংশ ভোট পড়েছিল। দুপুর ১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটের হার প্রায় ৪৬.৪০ শতাংশ। বিকেল ৩টা পর্যন্ত ভোটের সার্বিক হার ৬৩.১১ শতাংশ। মালদহ উত্তর – ৬১.৫০ শতাংশ, মালদহ দক্ষিণ – ৬২.৯০ শতাংশ, জঙ্গিপুর – ৬২.৫৭ শতাংশ এবং মুর্শিদাবাদ – ৬৫.৪০ শতাংশ।ভগবানগোলা উপনির্বাচন- ৬১.১৮ শতাংশ ভোট পড়েছে বিকেল তিনটে পর্যন্ত। তবে ভোট শতাংশের ভিত্তিতে সব থেকে বেশি টক্কর হচ্ছে বাংলা এবং গোয়ার মধ্যে।

এদিন প্রথম দু’ঘণ্টার পর থেকেই পশ্চিমবঙ্গে ভোটদানের হার বেশি আর গুজরাটে সবথেকে কম। তবে পিছিয়ে নেই গোয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটদানের সামগ্রিক হার ৪৯.২৭ শতাংশ।জঙ্গিপুরকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ কেন্দ্র। সকাল থেকে ভোটদানের হারে এগিয়ে ছিল জঙ্গিপুর। এ বার তাঁকে টপকে গেল পাশের লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী অসম ৪৫.৮৮% বিহার ৩৬.৬৯% ছত্রিশগড় ৪৬.১৪% দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ৩৯.৯৪% গোয়া ৪৯.০৪% গুজরাট ৩৭.৮৩% কর্নাটক ৪১.৫৯% মহারাষ্ট্র ৩১.৫৫% মধ্য প্রদেশ ৪৪.৬৭% উত্তর প্রদেশ ৩৮.১২% পশ্চিমবঙ্গের ৪৯.২৭% ভোটদান হয়েছে।

এদিকে তৃতীয় দফার ভোটের মধ্যেই ইন্ডিয়া জোটের শরিক দলগুলির নেতাদের চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল ভোট শতাংশের তথ্য দেরিতে প্রকাশ করায় নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। এই অসংগতির ভিত্তিতেই কংগ্রেস সভাপতির চিঠি বলে জানা যাচ্ছে। পাশাপাশি সমাজবাদী পার্টির কর্মীদের পুলিশ দিয়ে হেনস্থা করার অভিযোগ তুলেছেন অখিলেশ যাদব। এই বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...