Wednesday, June 24, 2026

ডবল পাঠান! বহরমপুরে দাদা ইউসুফের হয়ে ময়দানে নামছেন ইরফান

Date:

Share post:

প্রাক্তন ভারতীয় ক্রিকেটর ইউসুফ পাঠানকে প্রার্থী করে আগেই চমক দিয়েছিল তৃণমূল (TMC)। এবার দাদার হয়ে ময়দানে নামছেন আরেক তারকা ক্রিকেটর ইরফান পাঠান (Irfan Pathan)। বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করার কথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। সঙ্গে থাকবেন তাঁদের বাবাও। ‘ডবল পাঠান’ ধামাকার জন্য অপেক্ষায় বহরমপুর।

বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনে ১৩ তারিখ। ১১ মে শেষ প্রচার। কংগ্রেসের অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের ট্রাম্প কার্ড ইউসুফ পাঠান। তাঁর প্রচারে নেমেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবারও ইউসুফের হয়ে প্রচার করবেন অভিষেক। তার পরের দিনই সেখান ‘ডবল পাঠান’। এবার ৯ মে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ভাই ইরফান ও তাঁদের বাবা। রেজিনগর, বেলডাঙায় রোড শো করার কথা রয়েছে তাঁদের। তৃণমূল সূত্রে খবর, ইউসুফের প্রচারে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে তৃণমূল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...