Saturday, April 4, 2026

জল সমস্যা সমাধান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, উপনির্বাচনের গোসাবায় প্রশাসনিক তৎপরতা

Date:

Share post:

আগামী ৩০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচন। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তার আগে ভোট গ্রহণ ও গণনায় যাতে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের কোনওরকম সমস্যা না হয়, সেদিকে সতর্ক রাজ্য সরকার।

গোসাবা এলাকায় জলের সমস্যা থেকেই যায়। বিধানসভা ভোটের সময়ও ভোটকর্মী থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা জল সমস্যায় ভুগেছিলেন। আসন্ন উপনির্বাচনে যাতে এই ধরনের কোনও অভিযোগ না ওঠে তার জন্য এবার বিশেষ পদক্ষেপ নিল ব্লক প্রশাসন। জানা গিয়েছে, যেসব বুথ থেকে জলের সমস্যা অভিযোগ এসেছিল সেখানে অস্থায়ীভাবে ১০৪টি জলের ট্যাঙ্ক বসানো হবে। পাশাপাশি প্রতিটি বুথে পানীয় জলের জন্য আলাদা করে ২০ লিটারের জার দেওয়া হবে।
সাতজেলিয়া, লাহিড়ীপুর, পাঠানখালি, শম্ভুনগর, বালি দ্বীপ, ছোট মোল্লাখালি প্রভৃতি জায়গায় পানীয় জলের সমস্যার জন্য প্রায় ৬০টি বুথে এই ৫০০ লিটারের ট্যাঙ্ক বসানো হবে। এই দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দফতরকে দেওয়া হয়েছে। স্থানীয় জলের সংযোগ করা হবে এই ট্যাঙ্কের সঙ্গে। পাশাপাশি প্রতি বুথে ৬-৮টি করে জলের জার দেওয়া হবে। স্থানীয় এজেন্সিকে সেটা সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের তিন-চারদিন আগে থেকে ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হবে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের জন্য ৩৫-৪০টি বুথে সামান্য মেরামতি শুরু করা হয়েছে। ১৬টি বুথে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ব্যবহারের যে র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মেরামতি চলছে। ২০টি বুথে শৌচালয়ের সংস্কার হচ্ছে। বুথে যাতায়াতেরও বেশ কয়েকটি রাস্তা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিও মেরামতির কাজও শুরু হয়েছে।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...