Wednesday, June 24, 2026

Raavan : এবার পর্দায় দেখা যাবে জিৎ-তনুশ্রী জুটিকে

Date:

Share post:

জিতের নতুন ছবি আসছে ‘রাবণ'(Raavan)। সেখানে জিতের সঙ্গে জুটি বাঁধছেন তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। ‘রাবণ’-এর মহরৎ থেকে ছবি শেয়ার করে জানালেন জিৎ নিজেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘রাবণ’ ছবির লুক শেয়ার করেছিলেন জিৎ। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন লহমা ভট্টাচার্য (Lahama Bhattacharya)। ছবিতে জিৎ ছাড়া আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

এবছর দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ (Jeet)- মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ছবি বাজি (Baazi)। ‘বাজি’ ছবি দিয়েই প্রথমবার জুটি বাঁধলেন জিৎ-মিমি। এরপর বিজয়া দশমীর দিনই ইনস্টাগ্রামে তাঁর আগামী ছবি ‘রাবণ’-র পোস্টার শেয়ার করেন জিৎ। পোস্টারে জিতের লুক দেখেই প্রশ্ন জাগছে তাহলে কি এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে পর্দার নায়ককে! পোস্টারে তাঁর লুক খানিকটা চমকে দেওয়ার মতো। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি এবং ভ্রুতে কাটা দাগ। একেবারে খলনায়কের লুক। এছাড়াও পোস্টারের ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও অপরটির রং লাল।

আরও পড়ুন-বাবার সঙ্গে এনসিবি দফতরে অনন্যা, জিজ্ঞাসাবাদ সেই সমীর ওয়াংখেড়ে

এর আগে খলনায়কের চরিত্রে  বড়পর্দায় দেখা যায়নি জিৎকে। ‘রাবণ’ পরিচালনা করবেন নতুন পরিচালক এমএন রাজ (MN Raj)।  পরিচালক রাজা চন্দের (Raja Chanda) সহকারী হিসাবে আগে কাজ করছেন তিনি, এটিই তাঁর পরিচালিত প্রথম ছবি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...