Saturday, June 27, 2026

আইএসএলের জন‍্য প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান

Date:

Share post:

আসন্ন আইএসএলের (Isl) জন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। আর এবার আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। বৃহস্পতিবারই রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের নিয়ে মাঠে নেমে পড়লেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। গতবার যে মাঠে এটিকে মোহনবাগান অনুশীলন করেছিল, গোয়ার সেই বেনোলিনের মাঠ এবারও বরাদ্দ করা হয়েছে হাবাসের দলের জন্য। ফলে চেনা পরিবেশ রয় কৃষ্ণদের জন্য বাড়তি সুবিধে।

তবে এদিন বল নিয়ে অনুশীলন হলেও, হাবাস মূলত জোর দিলেন শারীরিক সক্ষমতার উপরে। বুধবারই মাদ্রিদ থেকে পুরো কোচিং স্টাফ নিয়ে গোয়ায় পৌঁছে গিয়েছিলেন হাবাস। দলের ফুটবলাররা পৌঁছেছেন দফায় দফায়। তবে অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়ে খেলতে দুবাই উড়ে গিয়েছেন এটিকে মোহনবাগানের দুই ফুটবলার সুমিত রাঠি এবং দীপক টাংরি। এই দু’জন স্বাভাবিক ভাবেই সবুজ-মেরুন শিবিরে যোগ দেননি। তবে সাফজয়ী ভারতীয় দলের চার সদস্য প্রীতম কোটাল, মনবীর সিং, শুভাশিস বসু ও লিস্টন কোলাসো এদিন থেকেই অনুশীলন শুরু করে দিলেন।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বিশেষ খেলায় মাতলেন রোহিত শর্মা, কে এল রাহুলরা

advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...