Saturday, June 27, 2026

ধান্দাবাজ বিজেপির কথায় কান দেবেন না: আসানসোলবাসীর পাশে থাকার বার্তা বাবুলের

Date:

Share post:

তিনি আসলে কোনওদিনই কোনও কিছুর পরোয়া করেন না। ১৯৯২ সালে গানের জন্য নামি ব্যাঙ্কের চাকরি ছেড়ে তৎকালীন বম্বে যেতে একবারও ভাবেননি। আবার আচমকা রাজনীতির ময়দানে নেমে আনকোরা জমিতে লড়াই করতেও পিছপা হননি৷ তিনি বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। সাংসদ পদ ছাড়ার দুদিন পর আবারও ফেসবুকে(Facebook) তাঁর ক্ষোভ উগরে দিলেন।

বৃহস্পতিবার বাবুল সুপ্রিয় ফেসবুকে বিজেপিকে(BJP) তুলোধনা করেছেন। বিশেষত শুভেন্দু অধিকারী গত কয়কেদিন বাবুলকে কটাক্ষ করেছেন। এদিন তাঁর নাম না করেই তাঁকে বিঁধেছেন বাবুল। তৃণমূল কংগ্রেসে যোগদান ও সাংসদ পদ ছাড়া নিয়ে বাবুলের বিরুদ্ধে শুভেন্দু অনেক কথাই বলেছেন। এরপর এদিন বাবুল সুপ্রিয় লিখলেন, যিনি তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে কথা বলছেন তিনি তাঁর বাড়ির ভিতরটা তাকিয়ে দখছেন না কেন?

বাবুল আরও লিখেছেন, যারা প্রকৃত কর্মীদের সঙ্গে বেইমানি করে বহিরাগতের চার্টার্ড প্লেনে চড়ায় সেই বিজেপির জন্য ২০১৪ সাল থেকে যেটুকু করেছি তাতে গর্বিত।

আরও পড়ুন:৯৫ শতাংশ ভারতীয়র পেট্রোলের প্রয়োজনই নেই, বলে দিলেন উত্তরপ্রদেশের এই মন্ত্রী

আসানসোলবাসীর প্রতি বাবুলের বার্তা, বিজেপির ধান্দাবাজদের কথায় কান দেবেন না। আমি আপনাদের ছিলাম আছি থাকব। আপনারা সবসময়ই আমার কাছে স্পেশাল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁকে পাবলিক সার্ভিসে ফিরিয়ে এনেছেন তা মনে করিয়ে দিয়ে বাবুল বলেছেন, আসানসোল বাসীর জন্য তিনি কাজ করবেন। এবং কিছু বাড়তি কাজও যে তিনি করতে চান সেকথাও জানিয়েছেন ফেসবুকে।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...