Saturday, April 4, 2026

আইপিএলে দল কেনার আগ্রহ দেখাল রোনাল্ডোর ক্লাব ম‍্যানইউ

Date:

Share post:

আইপিএলে ( ipl) দল কেনার আগ্রহ দেখাল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড( Manchester united)। সূত্রের খবর রোনাল্ডোর ( Ronaldo)ক্লাবের মালিক গ্লেজার পরিবার আইপিএলে নতুন দলের জন্য দরপত্র তুলেছে। ২০২২ সাল থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল।

সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক দরপত্র তুলেছেন। জনপ্রিয় এই টি-২০ লিগে অংশ হতে চাইছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের মালিক আমেরিকার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক ছাড়া আইপিএল দলের দরপত্র তুলেছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দল স্টিল। এ ছাড়া, উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা এবং আরও তিন জন দরপত্র তুলেছেন।

আহমেদাবাদ, লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দোর এবং ধর্মশালার মধ্যে যে কোনও দু’টি শহর থেকে আইপিএলের নতুন দলগুলি আসতে পারে বলে জানা গিয়েছে।

এদিকে কোন কোন সংস্থা দরপত্র তুলতে পারবে তা নিয়ে বেশ কিছু নিয়ম তৈরি করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোনও সংস্থা দল কিনতে চাইলে তিন হাজার কোটি টাকার বার্ষিক লেনদেন থাকতে হবে তাদের। কোনও ব্যক্তিকে দল কিনতে হলে তাঁর অন্তত আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। নিয়ম অনুযায়ী কোনও বিদেশি সংস্থা আইপিএলের দল কিনতে পারে, তবে তাদের ভারতে ব্যবসা শুরু করতে হবে।

আরও পড়ুন:বিরাটদের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার অভয় শর্মা : সূত্র

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...