Saturday, April 4, 2026

ভারতের টেবিল টেনিস কোচের পদ থেকে অপসারিত হলেন সৌম্যদীপ

Date:

Share post:

ভারতের টেবিল টেনিস ( Table tennis)কোচের পদ থেকে অপসারিত হলেন সৌম্যদীপ রায় (Soumyadeep Roy)। এর ফল তিউনিশিয়া ওপেনে ভারতীয় দলের কোচ হিসাব নিযুক্ত হলেন তপন চন্দ্র। টোকিও অলিম্পিক্স থেকেই বিতর্কে জড়িয়ে ছিলেন সৌম‍্যদীপ। স‍ৌম‍্যদীপের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনেন টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা। সৌম্যদীপের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনেন তিনি। এদিকে মণিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে অলিম্পিক্সে কোচ সৌম্যদীপের পরামর্শ নিতে অস্বীকার করেছিলেন তিনি।

অলিম্পিক্স থেকে ফেরার পর কারণ জানাতে বলা হয় মণিকাকে। সেই চিঠির উত্তরে মণিকা সৌম্যদীপের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনেন। মণিকার আরও অভিযোগ করেন, নিজের এক ছাত্রীকে অলিম্পিক্সে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য দোহায় মণিকাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন সৌম্যদীপ। এরপর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। যদিও সেই তদন্তের রিপোর্ট এখনও সামনে আসেনি। এর মধ্যেই এই বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এর মাঝেই সৌম্যদীপের অপসারণ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয় ভারতের টেবিল টেনিস অ্যাসোসিয়েশন।

এদিকে ভারতীয় দলে ফিরলেন মণিকা বাত্রা। কোচ-সহ মোট ১১ জনের দল নিয়ে তিউনিশিয়া উড়ে যাচ্ছে ভারতের টিটি দল।

আরও পড়ুন:আইপিএলে দল কেনার আগ্রহ দেখাল রোনাল্ডোর ক্লাব ম‍্যানইউ

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...