Saturday, June 27, 2026

প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলার জের, শাস্তির মুখে যোগীরাজ্যের মহিলা পুলিশকর্মীরা

Date:

Share post:

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে সেলফি তোলার জের! এবার শাস্তির মুখে পড়তে চলেছেন যোগীরাজ্যের মহিলা পুলিশকর্মীরা।

ঠিক কি হয়েছিল? উত্তরপ্রদেশের আগ্রায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ওই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ এরপরই পুলিশ তাঁকে পথে আটকে দেয়। লখনউ-আগ্রা এক্সপ্রেস হাইওয়েতে তাঁকে আটকে দেওয়া হয়। প্রিয়াঙ্কা গান্ধী গাড়ি থেকেই নামতেই মহিলা পুলিশ অফিসার-কর্মীরা তাঁর সঙ্গে বেশ কয়েকটি সেলফি তোলেন। প্রিয়ঙ্কাও হাসিমুখে তাদের সঙ্গে ছবি তেলেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সেই সেলফি তোলার ছবি ভাইরাল হয়ে যায়। এই ছবি ভাইরাল হতেই অনেকে প্রশ্ন তোলেন, কর্তব্যরত অবস্থায় কীভাবে এক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি তুললেন ওই পুলিশকর্মীরা। এরপরই লখনউের পুলিশ কমিশনার তদন্তের নির্দেশ দেন।

যদিও মহিলা পুলিশকর্মীদের সঙ্গে সেলফি ট্যুইট করে ঘটনার পাল্টা নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিবাদের সুরেই তিনি টুইট করে বলেন, ‘আমার সঙ্গে সেলফির এই ছবি যোগী প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে। সেজন্যই মহিলা পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার সঙ্গে ছবি তোলা যদি অপরাধ হয়, তাহলে আমাকেই শাস্তি দিন। ওই মহিলা কনস্টেবলদের কেন অযথা অভিযুক্ত করা হচ্ছে!”

আরও পড়ুন- রাজ্যে এলো হাজার কোটির বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ

 

advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...