Saturday, June 27, 2026

খড়দহ উপনির্বাচন: পোস্টাল ব্যালট নয়, বয়স্ক-অক্ষমরা বুথে গিয়ই মমতার দলকে সমর্থন করবেন

Date:

Share post:

বয়স একটি সংখ্যা মাত্র। মনের ইচ্ছাটাই আসল। আর ইচ্ছের কাছে শারীরিক প্রতিবন্ধকতাও কোনও বাধা নয়, তা বুঝিয়ে দিচ্ছেন খড়দহের ৮০ ঊর্ধ্বররা। যাঁরা শারীরিকভাবে অক্ষম তাঁদের জন্য বিধানসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ফর্মও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই অর্থে সাড়া মেলেনি। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মাত্র ৬৪৪ জন আবেদন করেছেন! বাকি সাড়ে ৪ হাজার অশীতিপর এবং শারীরিক অক্ষম ভোটার বুথে গিয়েই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

কমিশন সূত্রে খবর, খড়দহ বিধানসভায় মোট ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন ভোটার। এর মধ্যে ৮০ ঊর্ধ্ব ভোটার রয়েছেন ৪ হাজার ৪৭১ জন এবং শারীরিক প্রতিবন্ধী ভোটার রয়েছেন ৭১৪ জন। অর্থাৎ, বাড়িতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মোট ৫ হাজার ১৮৫ জন। কিন্তু, তার মধ্যে মাত্র ৬৪৪ জন ফর্ম ফিলাপ করে আবেদন করেছেন। বাকি ৪ হাজার ৫৪১ জনই বুথে গিয়েই ভোট দেওয়ার পক্ষে।

এই ভোটারদের মধ্যে অধিকাংশ জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত এক করে সকলের জন্য ৩৬৫ দিন ২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করে চলেছেন। তাই খড়দহের ৮০ ঊর্ধ্বদের বেশিরভাগেরই ইচ্ছা অন্তত বছরের একটি দিন কয়েক মিনিটের জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তাঁর দলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে জেতাতে বুথে গিয়ে ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হতে চান।

আরও পড়ুন- হিমাচলপ্রদেশে নিখোঁজ ৬ বাঙালি ট্রেকার-সহ ১০ পর্যটক, বাংলায় উদ্বিগ্ন পরিবার advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...