Sunday, June 28, 2026

তৃণমূল কর্মী খুনের ঘটনায় বাগুইআটিতে উত্তেজনা, আটক ১৩!

Date:

Share post:

উত্তপ্ত বাগুইআটি (Baguiati) , রাতভর চলল ইট বৃষ্টি। তৃণমূল কর্মী খুনের (TMC worker’ death) ঘটনায় উত্তেজনা বাগুইআটির অর্জুনপুর (Arjunpur) এলাকার পশ্চিমপাড়ায়। স্থানীয়রা বলছেন শনিবার রাত থেকেই গন্ডগোলের সূত্রপাত। হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি এবং ইট বৃষ্টির জেরে কিছুটা হকচকিয়ে যান এলাকাবাসী। প্রাথমিক অনুমান অর্জুনপুর এলাকার কিছু মদ্যপ নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করলে ইটের আঘাতে মাথায় চোট পান তৃণমূল কর্মী সঞ্জীব দাস (Sanjib Das) ওরফে পটলা। এরপর তিনি রাস্তায় পড়ে গেলে তাঁকে কিল-চড়-লাথি-ঘুষি মারা হয় বলেও অভিযোগ। এমনকি, লাঠি দিয়েও পেটানো হয়েছে বলে দাবি সঞ্জীবের পরিবারের। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে (TMC worker) আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হলেও রাতে তাঁর মৃত্যু সংবাদ আসে। এরপরই স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। তৃণমূল কর্মীর মৃত্যুর খবর আসতেই স্থানীয়েরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরেই বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিয়ে এলাকায় র‌্যাফ নামাতে হয়। রবিবার সকালেও উত্তেজনা রয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...