Sunday, June 28, 2026

স্বস্তি নেই বাংলার, রবিবারের দুপুরে দক্ষিণবঙ্গে লু সতর্কতা!

Date:

Share post:

নিজের রেকর্ড নিজেই ভাঙছে তাপপ্রবাহ (Heatwave)। গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রির দোরগোড়ায়, হাঁসফাঁস গরম থেকে আপাতত স্বস্তি নেই দক্ষিণবঙ্গের। উল্টে পারদ আরও চড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে। আগামী বুধবার পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert for Heatwave)।

বৈশাখের তীব্র দাবদাহে নাকাল বঙ্গ জীবন। তাপপ্রবাহের (Heatwave) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও। তিন জেলাতেই তাপপ্রবাহের কমলা সর্তকতা। আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। দক্ষিণবঙ্গে চাতক পাখির মতো বৃষ্টির আশায় বসে থেকেও কোন সুখবর মিলবে না। রবিবাসরীয় দুপুরে লু বইবে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জেলায়। এগারোটার পর বাইরের না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গোটা পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ভারতের একাংশ যখন গরমে দিশেহারা, তখন একদম বিপরীত ছবি দেশেরই আর এক প্রান্তে। জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো IMD। হিমাচলের তুষারপাতের খবরও মিলেছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...