Sunday, June 28, 2026

ফের সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ডের বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ২৯ গবেষক

Date:

Share post:

ফের সেরার শিরোপা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিল রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষক।

সারা বিশ্বের বিজ্ঞানীদের গবেষণা সংক্রান্ত প্রকাশনার ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করেছে স্ট্যানফোর্ড। সারা বিশ্বের মাত্র দুই শতাংশ বিজ্ঞানীদের জায়গা হয় এই তালিকায়। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোচ ২৯ জন গবেষক জায়গা পেয়েছেন এই তালিকায়, এটা সত্যিই গর্বের। উপাচার্য সুরঞ্জন দাসের কথায়, কেন্দ্র থেকে গবেষণা সংক্রান্ত সেরকম ভাবে না পেয়েও এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, স্ট্যানফোর্ডের তালিকায় এদেশের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরেই র‌য়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (‌২৪)‌, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় (‌২২)‌, দিল্লি বিশ্ববিদ্যালয় (‌১৮)‌। গোটা দেশে মোট ২,০৪৯ জন বিজ্ঞানীর নাম উঠেছে।

আরও পড়ুন- দূষণ রোধে কাঠামো তুলে সম্প্রীতির নজির বৈদ্যবাটির সংখ্যালঘু যুবদের

advt 19

 

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...