Tuesday, April 7, 2026

শান্তিপুর উপনির্বাচন: প্রচারে গিয়ে মমতার উন্নয়ননের খতিয়ান তুলে ধরলেন পার্থ

Date:

Share post:

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার জনতা আজ বাংলার মেয়েকে বিপুল ভোটে জয়যুক্ত করে ফের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। শুক্রবার শান্তিপুরে সূত্রাগড় চড়কতলায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি এদিন দাবি করেছেন যে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় তা শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য কীভাবে কথা বলতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয় তা একমাত্র পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মানবসেবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম। কীভাবে মানুষের জন্য কাজ করা যায়, এইসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ বাংলার মানুষ জেনেছেন ও শিখেছেন। আগামিদিনে ভারতবর্ষের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী জিতেও তিনি মানুষের সম্মানকে মর্যাদা দেননি। ধাপ্পা দিয়েছেন। ভেবেছিলেন ভোটে জিতে মন্ত্রী হবেন। ক্ষমতা পেয়ে নিজে অনেক ফুলেফেঁপে উঠবেন কিন্তু বিজেপি ধূলিসাৎ হয়ে গিয়েছে বাংলা থেকে। সেই বিজেপিকে আজ শুধু বাংলায় নয়, ভারতবর্ষ থেকে সরাতে হবে। দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। তার সুযোগ পেয়ে মানুষ আজ উপকৃত হচ্ছেন। তাই আমাদের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিন।

আরও পড়ুন- ত্রিপুরা: সুস্মিতার উপর হামলার প্রতিবাদে ডিজিকে ডেপুটেশন, প্রতিবাদ মিছিল তৃণমূলের

 

advt 19

 

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...