Sunday, February 22, 2026

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচের আগে আবারও ভাইরাল দু’বছর আগের সরফরাজের ‘হাই’

Date:

Share post:

২০১৯ বিশ্বকাপে ( 2019 World Cup) ভারত-পাকিস্তান ( India-Pakistan) ম‍্যাচ চলাকালীন মাঠের মধ‍্যেই হাই তুলেছিলেন, পাকিস্তান উইকেটরক্ষক সরফারাজ আহমেদ( sarfaraz ahmed)। যা নিয়ে রীতিমতো ট্রোল হয়েছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচের আগে আবারও ট্রোল দু’বছর আগের সেই ঘটনা। এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সেই হাই তোলা ঘটনাকে নিয়ে টুইট করল নিজেদের পেজে।

২০১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের মাঝে মাঠের মধ্যে হাই তুলছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। আর এই নিয়ে এক পাক সমর্থক তখন জানান যে তারা আগের দিন রাতে পিৎজা-বার্গার খেয়েছিল। আর সেই সমর্থকের প্রতিক্রিয়া মারাত্মক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দুই বছর পর রবিবার আবারও মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এই নিয়ে ইতিমধ্যেই ফুটছে গোটা ক্রিকেট বিশ্ব। আর এই মহারণের আগে পাকিস্তান ক্রিকেটারদের জোরদার ট্রোল করে বসল এক অনলাইন খাবার ডেলিভারি সংস্থা। ২০১৯ সেই বার্গার-পিৎজার কথা স্মরণ করাল সেই সংস্থা।

এদিন সেই ওনলাইন ফুড ডেলিভারি সংস্থা তাদের টুইটারে লেখে, যদি আপনারা আজ রাতে বার্গার পিৎজা খেতে চান, আমাদের একটি মেসেজ করে দেবেন।” আর যা পোস্ট হতেই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসে সেই পাক সমর্থকের অভিব্যক্তি, ও ভাই মারো মুঝে মারো! এমনকি, একাধিক ভারতীয় সমর্থক এই নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে।

advt 19

 

 

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...