Saturday, April 18, 2026

রাজারহাটে বাড়ির দোতলায় মিলল মহিলার অগ্নিদগ্ধ দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

রাজারহাটে শিখরপুর রায় পাড়ায় বাড়ির দোতলা থেকে মিলল অনিমা রায় নামে বছর ৫৭ মহিলার অগ্নিদগ্ধ দেহ।রাজারহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আজ সোমবার ভোরে ওই বাড়িরই এক সদস্য দেখেন, উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনিই পরিবারের অন্য সদস্যদের ডাকেন। তবে ততক্ষণে অনিমা দেবীর দেহের অর্ধেকের বেশি অংশ পুড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেছেন অনিমা দেবী। কারণ, ঘরের মধ্যে থেকে কেরোসিন তেলের জার উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন- ‘দেশ থেকে বিজেপিকে হটাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস’: সায়নী
জানা গিয়েছে ওই মহিলার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। সে কারণে মানসিক অবাসাদে ভুগছিলেন তিনি। কারও সঙ্গে কথাবার্তাও বিশেষ বলতেন না। সকলের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। আর তার ফলে অগ্নিদগ্ধ হয়ে প্রাণহানি হয়েছে ওই মহিলার।
মৃতার পরিজনেরাও মনে করছেন স্বামীর অসুস্থতা সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।

advt 19

 

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...