Saturday, April 4, 2026

পাক অধিনায়ক বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিস্ফোরক অভিযোগ প্রাক্তন প্রেমিকার

Date:

Share post:

তাঁর নেতৃত্বে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত সূচনা পাকিস্তানের। তাঁর নেতৃত্বেই ইতিহাস রচনা করেছে পাকিস্তান। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপের প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান। তিনি বাবর আজম। পাকিস্তানের তারকা ক্রিকেটার। তাঁর ব্যাটিং শৈলী দুনিয়ার তাবড় বোলারদের মাথা ব্যথার কারণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ব্যাট হাতে বাবর আজমের পারফরম্যান্স যখন মধ্য গগণের সূর্য, ঠিক তখনই পাক অধিনায়ককের বিরুদ্ধে সহবাস ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগে উত্তাল ক্রিকেট বিশ্ব। বাবর আজমের প্রাক্তন প্রেমিকা তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন।

বিখ্যাত সংবাদপত্র ডেইলি পাকিস্তানকে বাবর আজমের প্রাক্তন গার্লফ্রেন্ড হামিজা মুখতার অভিযোগ করেছেন, বাবর আজম নাকি তাঁর উপর একটানা ১০ বছর ধরে সহবাসের নামে যৌন নির্যাতন চালিয়েছেন। হামিজার কথায়, বাবর ১০ বছর পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন। কিন্তু বিয়ে বা স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি।

বাবরের ওই গার্লফ্রেন্ড আরও অভিযোগ করে বলেছেন, তিনি সন্তানসম্ভবা ছিলেন। বাবরের চাপেই নিজের গর্ভপাত করান। তাঁর কথায়, ”আমার হাতে কোরান পাক রয়েছে। আর এই কোরানে হাত রেখে আমি বলছি, বাবর আজমের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমি করেছি, তা একেবারে সত্যি। এখানে হয়ত মিথ্যে কথা বলে আমি রেহাই পেয়ে যাব, কিন্তু আল্লাহের দরবারে আমি রেহাই পাব না।”

জানা গিয়েছে, বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলাটি আদালত পর্যন্ত গড়িয়েছিল। বাবর আজম শাস্তিও পেতেন। কিন্তু, প্রভাব খাটিয়ে বাবর হামিজার মুখ বন্ধ করার জন্য ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই কথাটি হামিজা নিজের মুখেই স্বীকার করেন। বাবর তাঁকে ক্রমাগত হুমকি দিতে থাকেন।

আরও পড়ুন- পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলিতে অভিনব প্রতিবাদ তৃণমূলের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...