Friday, April 3, 2026

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলিতে অভিনব প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

কলকাতার পরে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলিতে (Hoogli) অভিনব প্রতিবাদ করলেন তৃণমূল (Tmc) কর্মীরা। মঙ্গলবার, সকালে স্থানীয় বাগখাল পেট্রোল পাম্প (Petrol Pump) থেকে রিকশা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে এলপিজি (Lpg) সিলিন্ডার চাপিয়ে এবং দড়ি দিয়ে ট্রাক টেনে প্রতিবাদ করলেন তৃণমূল কর্মীরা।

তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপ মুখ্যপ্রশাসক জাহিদ হাসান খান সহ অন্যান্য নেতৃত্ব।

বিজয় সাগর মিশ্র জানান, যেভাবে কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিশেষ করে রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে সংকট বাড়ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদেশ জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছেন তাতে সামিল হয়েছেন আমজনতা।

আরও পড়ুন- বাড়ছে সংক্রমণ, চন্দননগরে অনিশ্চিত জগদ্ধাত্রীপুজোর বিসর্জনের শোভাযাত্রা

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...