Saturday, March 14, 2026

উপনির্বাচন: দুর্গাপুজোর আগে ৩-০, কালীপুজোর আগে ৪-০-এর পালা তৃণমূলের

Date:

Share post:

দুর্গাপুজোর ঠিক আগে ৩-০ হয়েছে। এবার কালীপুজোর আগে ৪-০-এর পালা। রাজ্যে উৎসবের মরশুমে ঠিক একমাসের ব্যবধানে শাসক দল তৃণমূলের পক্ষে উপনির্বাচনে এমনই ফলাফল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসবা কেন্দ্রে উপনির্বাচন। এবার ৪-০ করাই লক্ষ্য। তাই পরিকল্পনা করেই উপনির্বাচনে একের পর এক প্রচারে করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

একুশের বিধানসভা ভোটে বিজেপিকে বিপর্যস্ত করে রাজ্যজুড়ে অভূতপূর্ব ফলাফল করেছিল তৃণমূল। সবমিলিয়ে ২১৩টি আসন পেয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট হয়নি মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে। ওই দুটি আসন সহ ভবানীপুরে উপনির্বাচন হয় পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর। এবং ফলাফল বেরোতেই দেখা যায় ৩-০ তে জিতেছে তৃণমূল। যার মধ্যে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো শেষ। এবার আবার ভোটপুজোয় সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ। কালীপুজোর আগেই বাংলায় ফের ভোট পুজো৷ বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর এবার ওই চারটি কেন্দ্রই বড় ব্যবধানে জয় পেতে মরিয়া ঘাসফুল শিবির। চার কেন্দ্রের মধ্যে দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রটি একুশের ভোটে ছিল বিজেপির দখলে। এবার সেই দুটি আসনও ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যেই প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ চার কেন্দ্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একের পর এক সভা করেছে।

এরমধ্যেই রাজ্যের রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে অনেকটাই। একুশের ভোটের আগে বিজেপির পালে হাওয়া ছিল বলে অনেকেই দলবেঁধে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু ফলাফল একেবারে উল্টো হতেই দলে দলে তৃণমূলে যোগদানের হিড়িক। ফলে উপনির্বাচন হওয়া ৪টি কেন্দ্রে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দেওয়ায় শক্তি আরও অনেকটাই বাড়িয়ে ফেলেছে শাসক শিবির। গোসাবায় আবার বিজেপির একুশের ভোটের প্রার্থী বরুণ প্রামানিক দলবল নিয়ে তৃণমূলে যোগদান করে প্রচারও করছেন। আবার দিনহাটায় প্রচারে বেরিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরই ওই আসনটি নিশ্চিত হয়ে যায় তৃণমূলের পক্ষে। আর শান্তিপুরে কিছুটা সুবিধাজনক জায়গায় বিজেপি থাকলেও, গেরুয়া শিবিরের অন্তর্কলহে
শেষ ল্যাপে এসে অ্যাডভান্টেজ তৃণমূল।

সবমিলিয়ে হেমন্তের আমেজে উপনির্বাচনে ঘাসফুল শিবিরে বসন্তের সুবাস!

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...