Saturday, April 4, 2026

পাকিস্তানের জয়ে উৎসব: কড়া পদক্ষেপ নিয়ে দেশদ্রোহিতার মামলা যোগী সরকারের

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের(Pakistan) জয়ে উৎসব করা ব্যক্তিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল যোগী সরকার(Yogi govt)। যারা ভারতের হারে উৎসব পালন করেছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা(NSA) দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় সাতজনের নাম পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ(UP police)। উত্তরপ্রদেশের আলাদা আলাদা জেলায় পাকিস্তানের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করা হয়েছে। সকলের বিরুদ্ধেই দায়ের হয়েছে দেশদ্রোহিতার মামলা। জানা গিয়েছে আগ্রা থেকে তিনজন, বরেলি থেকে তিনজন, এবং লখনউ থেকে এক জনকে গ্ৰেফতার করা হয়েছে।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলায় আপাতত গ্রেফতার নয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান, হাইকোর্টে রক্ষাকবচ

শুধু উত্তরপ্রদেশ নয়, পাকিস্তান ক্রিকেট টিমকে সমর্থন করার অভিযোগে রাজস্থানের উদয়পুরে শিক্ষিকা নাফিসা আটারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদয়পুরের অম্বামাতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ভারত- পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পর নাফিসা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিখেছিলেন ‘আমরা জিতে গেছি’। শুধু তাই নয়, এই ধরনের স্ট্যাটাস দেওয়ার অভিযোগে স্কুলের চাকরি থেকেও বরখাস্ত করা হয় তাঁকে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...