Wednesday, June 24, 2026

আজ কি জামিন পাবেন শাহরুখ-পুত্র আরিয়ান? 

Date:

Share post:

গতকাল মঙ্গলবার আরিয়ান (Aryan Khan) খানের জামিন মামলার শুনানি (Drug Case Hearing) শুরু হলেও শেষ হয়নি। অসমাপ্ত শুনানি আজ বুধবার ফের শুরু হবে । বোম্বে হাইকোর্টের (Bombay High Court) শুনানি হবে । তারপরে আদালত আরিয়ানের জামিনের ব্যাপারে রায় দেবে। আদালত সূত্র জানিয়েছে সম্ভবত দুপুর ২.৩০ নাগাদ শুনানি শুরু হতে পারে।

মঙ্গলবার মুম্বই হাইকোর্টে উঠেছিল আরিয়ান খানের মামলা। খান পরিবার থেকে শুরু করে তামাম দেশবাসী অপেক্ষায় ছিলেন। কিন্তু মাদককাণ্ডের মতো এমন একটিজটিল মামলার শুনানি এত সহজে শেষ হওয়ার নয় । তাই সময় লাগলো। এর আগে দুবার মুম্বই স্পেশ্যাল কোর্টে আরিয়ান খানের জামিন নাকচ হয়ে গেছে। এবার মুম্বই হাই কোর্টে কী সুরাহা হয় তার অপেক্ষায় পরিবার । মঙ্গলবার জামিন পেলেন না আরিয়ান। বুধবার দুপুর ২.৩০ মিনিটে ফের শুনানি।

 

মঙ্গলবার শুনানির আগেই মুম্বই হাই কোর্টে হলফনামা পেশ করেছিল এনসিবি। এনসিবি আরিয়ানের জামিনের বিপক্ষে।। আদালতে একটি লম্বা হলফনামা পেশ করেছে এনসিবি। তাতে লেখা আছে তদন্ত চলাকালীন বার বার অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আরিয়ান। শাহরুখ পুত্রের বক্তব্যে বারবার অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তদন্ত চলাকালীন সহযোগিতাও করছেন না আরিয়ান। সুতরাং, তাঁকে জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটের সমূহ সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় শেষ পর্যন্ত আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর সবার।

advt 19

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...