Friday, June 19, 2026

স্নাতকস্তরের মেডিক্যাল প্রবেশিকা NEET এর ফল ঘোষণার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

স্নাতকস্তরের মেডিক্যাল প্রবেশিকা NEET পরীক্ষার ফল ঘোষণা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  বোম্বে হাইকোর্ট এই প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলার রায়ে বৃহস্পতিবার এনটিএকে দ্রুত ফলপ্রকাশের নির্দেশ দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন- ১ নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ, নির্ভুল তালিকা প্রকাশের দাবি তৃণমূলের
১২ সেপ্টেম্বর স্নাতকস্তরের মেডিক্যাল প্রবেশিকা NEET পরীক্ষা নেওয়া হয়েছিল দেশ জুড়ে। এই পরীক্ষার পরই দু’জন পরীক্ষার্থী বোম্বে হাইকোর্টে মামলা করে। তাঁদের অভিযোগ ছিল, ইনভিজিলেটর পরীক্ষার বুকলেট ও ওএমআর শিটে দেওয়ার সময় তা মাটিতে পরে গিয়ে অদলবদল হয়ে যায়। তাই তাদের যেন আবার পরীক্ষা নেওয়া হয়।
বম্বে হাইকোর্ট তখন এনটিএকে ফলপ্রকাশ স্থগিত রেখে ওই দুই পরীক্ষার্থীর পরীক্ষা নিতে বলে। এমনকী দু সপ্তাহের মধ্যে তাদের ফলাফল বের করার নির্দেশ দেয়। এছাড়াও বলা হয় সেই একই সময়ে বাকি ফলাফল প্রকাশ করা হবে।
এরপর সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। সেখানেই বৃহস্পতিবার স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয় ফলপ্রকাশের। সুপ্রিম কোর্টের ৩ বিচারপতি এল নাগেশ্বর রাও, দীনেশ মাহেশ্বরী ও বিআর গভাইয়ের বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...