Friday, June 19, 2026

১ নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ, নির্ভুল তালিকা প্রকাশের দাবি তৃণমূলের

Date:

Share post:

পয়লা নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা (Voter List) সংশোধন ও সংযোজনের কাজ। তার আগে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন (Election Commission) সর্বদল বৈঠক (All Party Meeting) ডাকে। সেই বৈঠকে ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের জন্য কমিশনের কাছে দাবি জানাল তৃণমূল।

এদিন ভোটার তালিকা নিয়ে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Ariz Aftab)। তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দেবাশিস কুমার, বিজেপির অর্জুন সিং ও শিশির বাজোরিয়া, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় এবং সিপিআইএমের রবীন দেব। বৈঠকের পর দেবাশিস কুমার বলেন, “আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক। আর মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

আরও পড়ুন:২৫ দিন পর অবশেষে মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

শনিবার রাজ্যের যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেখানে আবশ্যিকভাবে সব ধরনের কোভিড বিধি মেনে চলার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সব দলের প্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।

১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওই দিন থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন, সংযোজনের কাজ। ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এসময় অনলাইন এবং অফলাইন দু ভাবেই ভোটার তালিকায় নাম তোলা এবং এপিক কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন জানানোর পাশাপাশি www.nsvp.in অথবা voterportal.eci.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ বা ভোটার কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে। ভোটার হেল্পলাইন অ্যাপ এর মাধ্যমেও এই কাজ গুলি করা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। আগামী বছর ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...