Friday, June 26, 2026

করোনা পরিস্থিতিতেই খুলছে স্কুল, অবশ্যই যে নিয়মগুলি মানতে হবে

Date:

Share post:

১৬ নভেম্বর (November) থেকে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল (School) খোলা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির মধ্যে স্কুল খোলার জন্য নয়া বিধি প্রকাশ কর মধ্যশিক্ষা পর্ষদ।

শুধুমাত্র স্কুলে নয় কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্যও আলাদা করে নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার করার কাজ শেষ করতে হবে। এবং স্যানিটাইজেশন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে–

ক্লাস শুরুর ৩০ মিনিট আগে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।

নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।

দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।

স্কুল কলেজ খোলার আগে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়। ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কারের কাজ শুরু করে দিতে হবে।

 

 

পয়লা নভেম্বর থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের।

আরও পড়ুন: আরবিআইয়ের গভর্নর হিসেবে মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের

পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

কোভিড বিধি মেনে হস্টেল খোলা যেতে পারে। স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।

স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্র-ছাত্রীই কোনও গয়না পরতে পারবেন না।

করোনা বিধি মেনে একটি বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। একটি বেঞ্চে দু’জন বসলে পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।

ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে। স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে।

আপাতত স্কুলে অভিভাবকরা ঢুকতে পারবে না।

বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে। স্কুলে পাওয়া যাবে না। স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।

আরও পড়ুন: সব ধরনের বাজি নিষিদ্ধ ঘোষণা হাইকোর্টের, জ্বালানো যাবে প্রদীপ-মোমবাতি 

স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।

পানীয় জল বা বই কোনোটাই দেওয়া নেওয়া যাবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...