Tuesday, April 7, 2026

কোনও মহিলাও হতে পারেন ভারতীয় সেনার প্রধান, আশাবাদী নারাভানে

Date:

Share post:

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলাদের সুযোগ পাওয়া দেশের সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য মুছে দেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। ভবিষ্যতে কোনও মহিলা যদি দেশের সেনা প্রধান পদে নিযুক্ত হন তাহলে তিনি খুশি হবেন। শুক্রবার পুনেতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন দেশের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (MM Naravane)।

শুক্রবার পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ১৪১ তম কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন সেনাপ্রধান। সেখানেই নারাভানে বলেন, সেনাবাহিনীতে মহিলাদের প্রশিক্ষণের ব্যাপারটি সামান্য কিছু আলাদা। কিন্তু মোটের উপর পুরুষদের সঙ্গে মহিলাদের প্রশিক্ষণের আদৌ কোনও তফাৎ নেই। বাহিনীর আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে মহিলারাও সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। সেনাপ্রধান আরও বলেন, গোটা বিশ্বেই ভারতীয় সেনাবাহিনীর বিশেষ মর্যাদা আছে। সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নারীরাও যোগ দিতে পারবে। এটা এক ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত। আশা করি এই সিদ্ধান্তের ফলে মহিলারা দেশের সুরক্ষায় আরও বেশি করে অংশ নেবেন। ভারতীয় সেনাবাহিনীর সুনাম বজায় রাখার দায়িত্বও রয়েছে নারী বাহিনীর কাঁধে।

উল্লেখ্য, শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির যে প্রবেশিকা পরীক্ষা হবে সেই পরীক্ষাতেই মহিলারা অংশ নেবেন।

আরও পড়ুন- রোমে উষ্ণ অভ্যর্থনা মোদিকে, সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...