Friday, June 19, 2026

সময়মতো নথি না আসায় আজও জেলমুক্তি হল না শাহরুখ পুত্র আরিয়ানের

Date:

Share post:

বোম্বে হাইকোর্টের(Bombay High Court) নির্দেশে জামিন মিলেছে গতকালই। তবে নিয়মের গেরোয় আজও জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান(Ariyan Khan)। ফলে আরও এক রাত জেলের কুঠুরিতেই কাটাতে হবে তারকা পুত্রকে। জানা গিয়েছে, জামিনের নথি সঠিক সময়ে না আসায় আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান।

এদিকে জামিন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে আজই। ফলে অনুমান করা হচ্ছিল হয়ত আজই জামিন পেতে পারেন আরিয়ান। তবে আর্থার রোড জেলে কোনও নথি না আসায় আজ জামিনের কোনও সম্ভাবনা নেই। তবে আজ রাতটা জেলে কাটানোর পর কাল সকালে হয়ত জামিন পেয়ে যাবেন শাহরুখ পুত্র।

অন্যদিকে, আরিয়ান খানের জামিন প্রক্রিয়া সম্পন্ন করতে এগিয়ে এসেছেন আর এক তারকা অভিনেত্রী জুহি চাওলা। এই জামিনের জন্য আদালত ব্যক্তিগত ১ লক্ষ টাকা বন্ডের নির্দেশ দিয়েছে। সেই মত তাঁর জানিমদার হয়েছেন অভিনেত্রী জুহি চাওলা(Juhi Chawla)। আজ, শুক্রবার মুম্বইয়ের নগর দায়রা আদালতে হাজির হয়ে ১ লক্ষ টাকা বন্ডে সই করেন জুহি।

আরও পড়ুন:৫১-তে ৫১ প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে ত্রিপুরা পুরভোট জমিয়ে দিল তৃণমূল

তবে জামিন পেলেও আপাতত বিদেশ যেতে পারবেন না আরিয়ান খান। প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে শাহরুখ-পুত্রকে। এমনকী বাকি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। স্পেশাল কোর্টে দ্রুত পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ান খানকে।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...