Friday, June 19, 2026

ত্রিপুরায় বিরোধীদের সময় দিচ্ছেন না রাজ্যপাল, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরার শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের লাগাতার সন্ত্রাস। শুধু সাধারণ তৃণমূল কর্মী-সমর্থকরা নয়, সাংসদদের উপরও হামলা হয়েছে। ত্রিপুরায় ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে। সব মিলিয়ে ত্রিপুরায় গণতন্ত্র ভূ লুণ্ঠিত। তাই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সাক্ষাৎ চেয়েছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্যপাল এবারও দেখা করেননি।

যদিও তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ সময় না দেওয়ার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ ত্রিপুরার রাজ্যপালকে তোপ দেগে বলেন, “রাজ্যপাল সময় দিচ্ছেন না। আগেও সময় দেননি। তিনি নিজেকে অসুস্থ বলছেন। হচ্ছে টা কী? এটা গণতন্ত্র? পুলিশ শুনছে না। প্রশাসন দলদাস। রাজ্যপাল বিজেপির এজেন্ট। তীব্র নিন্দা করছি। রাজ্যপালকে অনুরোধ করবো ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে সংবিধান মানুন।”

এরপরই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন, “বাংলার রাজ্যপাল কথায় কথায় টুইট করেন। বিজেপির দালালি করেন। ত্রিপুরাতেও বিরোধী দলকে রাজ্যপালকে সময় দিচ্ছেন না। তিনি সময় না দিলে বলতে বাধ্য হবো, এখানকার রাজ্যপালও বিজেপির দালাল। বিজেপির এজেন্ট। আশাকরি, তিনি সময় দেবেন। রাজ্যপালকে আরও সক্রিয় হতে হবে।”

আরও পড়ুন- রোনাল্ডিনহো, ফেল্পস, টাইগার শ্রফ এবং যুবরাজ সিংয়ের সাথে অংশীদারিত্ব ঘোষণা মার্লিন গোষ্ঠীর

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...