Friday, April 3, 2026

সব ধরনের বাজি নিষিদ্ধ ঘোষণা হাইকোর্টের, জ্বালানো যাবে প্রদীপ-মোমবাতি 

Date:

Share post:

কালীপুজো এবং দীপাবলিতে সব ধরনের বাজি (Firecrackers) পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। শুধুমাত্র প্রদীপ এবং মোমবাতি জ্বালানো যাবে। একই সঙ্গে কোর্টের নির্দেশ কোথাও কোনও বাজি বিক্রি এবং বিজ্ঞাপন দেওয়া যাবে না।করা যাবে না।

আরও পড়ুন: স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকেও আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের অনশন তোলার সমাধান সূত্র অধরা

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, “বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়। পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় নেই পুলিশের। করোনা প্রতিদিন বাড়ছে। যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের আরও বেশি সমস্যা হতে পারে।”

এদিকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছিল, দীপাবলির দিন শুধুমাত্র ২ ঘণ্টা পরিবেশবান্ধব বাজি(Firecracker) পোড়ানো যাবে। রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। ছট পুজোর দিনও ২ ঘণ্টার বেশি সময় বাজি পোড়ানো যাবে না। ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সময় বেঁধে দিল পর্ষদ। এছাড়া বড়দিন(Christmas) এবং নববর্ষের(New Year) দিন ৩৫ মিনিট বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। অর্থাৎ রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...