Friday, April 3, 2026

আপনাদের মদতেই বিজেপি সরকার গড়েছে গোয়ায়: কংগ্ৰেসকে ঝাঁঝালো আক্রমণ মমতার

Date:

Share post:

সামনেই গোয়া(Goa) বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল(TMC) শিবির। জোর কদমে চলছে সংগঠন তৈরির কাজ। এখানে পরিস্থিতির মাঝেই তিনদিনের গোয়া সফরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার বিজেপি(BJP) শাসিত রাজ্যে দাঁড়িয়ে বিজেপি তো বটেই কংগ্রেসকেও(Congress) একহাত নিতে ছাড়লেন না মমতা। এদিন তিনি জানিয়ে দিলেন, “গোয়ায় সাইনবোর্ড হতে আমরা আসিনি। তৃণমূল মরে যাবে কিন্তু আপস করবে না।” পাশাপাশি তিনি আরো বলেন, “সাত বছর সময় পেয়েও কিছু করতে পারেনি কংগ্রেস। বিধায়করা আজ বিজেপিতে যোগ দিচ্ছে।

পাশাপাশি নাম না করে কংগ্রেসকে তোপ দেগে মমতা বলেন, “আপনারা দেরি করেছিলেন বলেই বিজেপি এখানে সরকার গঠন করেছিল৷ ফের সেরকম হবে না তার নিশ্চয়তা কী? আমরা কীভাবে আপনাদের বিশ্বাস করব? গোয়ার মানুষ আমাদের বিশ্বাস করলে গোয়ার উন্নয়নে তৃণমূল নিজেদের একশো শতাংশ দেবে৷” পাশাপাশি বর্তমানে জাতীয় রাজনীতিতে কংগ্রেস যে ক্রমশ ক্ষয়িষ্ণু একটা দল তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে রীতিমতো তোপ দেগে মমতা বলেন, “অনেকে প্রশ্ন করছেন কেন আমরা লড়ব? বলছে, কংগ্রেসকে লড়তে দাও। কংগ্রেস ৭০ বছর ধরে লড়ছে। ওরা কী করেছে? শেষবার তো সরকার গড়তে ওদের বিধায়করা বিজেপিতে গিয়েছিল। আপনারা বিধায়কদের সামলাতে পারেন না। আপনারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেন না। আপনাদের মদতে বিজেপি সরকার গড়েছে। যদি আপনারা আমাদের বিশ্বাস করেন, তাহলে কথা দিচ্ছি, রক্ত দেব কিন্তু বিজেপির সঙ্গে আপস করব না।”

আরও পড়ুন:নির্বাচন পূর্বে ক্ষয়িষ্ণু কংগ্রেসকে সামাল দিতে মমতার পর গোয়া সফরে যাবেন রাহুল

অন্যদিকে, গোয়ার মাটিতে দাঁড়িতে ‘নতুন ভোর’-এর স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গোয়াবাসীর কাছে মুখ্যমন্ত্রীর কাতর আর্জি “তৃণমূল মরে যাবে কিন্তু আপস করবে না। তৃণমূলকে একটা সুযোগ দিন। আমরা নতুন সকাল আনব।” একই সঙ্গে নারী উন্নয়ন এবং গোয়ার তরুণদের উন্নয়নের পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...