Saturday, April 4, 2026

মমতার গোয়া সফরে বড় চমক: তৃণমূলে লিয়েন্ডার-নাফিসা-মৃণালিনী

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমোর গোয়া সফরের দ্বিতীয় দিনেই বড় চমক। জল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সফরের মধ্যে অনেক তারকাই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। সেই মতই শুক্রবার তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes), অভিনেত্রী ও সমাজসেবী নাফিসা আলি (Nafisa Ali), পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু (Mrinalini Deshmukh)৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সকালে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়নের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রবীণ অভিনেত্রী-সমাজসেবী৷ নাফিসা আলি- সঙ্গেও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ এরপরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার, দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই নাফিসা আলি যোগ দেন তিনি৷ দলে যোগ দিয়েই নাফিসা আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নতুন কংগ্রেস। বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে পাবেন মমতা।

লিয়েন্ডার পেজ বলেন, যখন তিনি খেলা শুরু করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতেন।

তৃণমূল সাংসদ সৌগত রায় আগেই জানান, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সেই মতোই এদিন তৃণমূূলে যোগ দিলেন নাফিসা আলি৷ তৃণমূল নেত্রীর গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷

আরও পড়ুন:ভয় পেয়েছে বিজেপি: গোয়ায় সাইনবোর্ড হতে আসিনি, মরে গেলেও আপস নয়: তৃণমূলনেত্রী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...