Saturday, June 27, 2026

দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা ভারতের

Date:

Share post:

আত্মনির্ভরতার পথে এগিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ভাণ্ডারে ক্রমশ সজ্জিত হচ্ছে ভারত(India)। সম্প্রতি অগ্নি-৫ মিসাইল উৎক্ষেপণের পর এবার অত্যাধুনিক দূরপাল্লার গাইডেড বোমার সফল পরীক্ষা করলো ভারত। শত্রুদের মনে ভয় ধরিয়ে শুক্রবার ওড়িশার বালাসরে এই পরীক্ষা চালানো হয় বায়ুসেনার(Air Force) তরফে।

জানা গিয়েছে, বায়ুসেনার সুখই থার্টি যুদ্ধবিমান থেকে ছোড়া হয় ‘LR Bomb’ নামের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ঘাতক বোমা। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, লেজার রশ্মির সাহায্যে দিক নির্ণয় করে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই বোমা। প্রায় ১ হাজার কিলোগ্রাম বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকায় এর মারে কার্যত ধুলোয় মিশে যায় লক্ষ্যবস্তু। সূত্রের খবর, বোমার কার্যকারিতা দেখার জন্য তাতে সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, টেলিমেট্রি এবং রাডারের মাধ্যমে নজর রাখা হয়েছিল। প্রসঙ্গত, এর আগে কারগিল যুদ্ধ ও বালাকোটে হামলার সময় ইজরায়েলের তৈরি লেজার গাইডেড বোমা শত্রু ঘাঁটিতে ছুঁড়েছিল ভারতীয় সেনা। তবে ভারতীয় সেনাবাহিনী এবার নিজেদের দক্ষতা বাড়িয়ে তৈরি করল LR Bomb। বায়ুসেনার সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...