Friday, June 12, 2026

‘ডিজিটাল ইন্ডিয়া’য় ইন্টারনেট বিভ্রাটের নিরিখে শীর্ষে ভারত!

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government) বড় মুখ করে ডিজিটাল ইন্ডিয়ার ঘোষনা করেছিল। বাস্তবের পরিসংখ্যান বলছে গোটা বিশ্বে ইন্টারনেট বন্ধ (Internet service stopped) থাকা নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত! তাও আবার একবার নয় পরপর ৬ বার। সবটাই যে প্রযুক্তির সমস্যার জন্য হয়েছে তা নয়, রাজনৈতিক দখল বলছে এই ঘটনার নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যর্থতা।

সমীক্ষা বলছে, ২০২৩ সালে গোটা বিশ্বে প্রশাসনের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল মোট ২৮৩ বার।এর মধ্যে শুধু ভারতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে ১১৬ বার। আর এই ঘটনার পিছনে একদিকে যেমন প্রযুক্তিগত বিভ্রাট রয়েছে তার পাশাপাশি অশান্তির কারণেও ইন্টারনেট সব থেকে বেশি বন্ধ থেকেছে দেশে, যাতে কোনও রকমের প্ররোচনা না ছড়ায়। ইন্টারনেট বন্ধ সংক্রান্ত আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা Access Now গত ৬ বছরে গোটা বিশ্বে মোট ১ হাজার ৪৫৮ বার ইন্টারনেট পরিষেবা বন্ধের খবর রেকর্ড করেছে। এর মধ্যে ৭৭৩ বার ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতে। এতে অর্থনীতির প্রভূত ক্ষতি হয়েছে।অর্থাৎ ইন্টারনেট বন্ধের পরিসংখ্যানই প্রমাণ করছে মোদি জমানার শেষ কয়েক বছরে দেশে অশান্তি এবং অসহিষ্ণুতা দুটোই বাড়ছে। সেই কারণেই পরিস্থিতির সামাল দিতে এত বেশি বার ইন্টারনেট বন্ধ করতে হয়েছে প্রশাসনকে।


 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...